RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুলিশের গুলিতে জখম প্রতাপ, আমাকে ফাঁসিয়েছে মুসাফির, দাবি অভিযুক্তের

আসানসোলে পুলিশের গুলিতে জখম সাইবার প্রতারণার অভিযুক্ত প্রতাপ দাস। হাসপাতালে যাওয়ার সময় দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে।

আসানসোলে পুলিশের এনকাউন্টারে জখম সাইবার প্রতারণা মামলার অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। শুক্রবার ভোরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তদন্তকারীরা তার ডেরার সন্ধান পান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারি এড়াতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে অভিযুক্ত। পালানোর সময় পুলিশের গুলিতে তার পায়ে জখম হয়। তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্ট্রেচারে শুয়ে প্রতাপ দাবি করেন, তাঁকে মুসাফির নামের এক ব্যক্তি ফাঁসিয়েছেন। মুসাফির তাঁকে মারার সুপারি দিয়েছিলেন, কিন্তু তিনি সেই কাজ করেননি বলে প্রতাপের দাবি।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ছোট থেকেই অপরাধপ্রবণ ছিল প্রতাপ। কিশোর বয়সে পেট্রল পাম্পে ডাকাতি থেকে শুরু করে মদের দোকানে লুটের ঘটনায় তার নাম জড়িয়েছিল। আসানসোল ও দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। জেলের পর ছাড়া পেয়েও অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এদিকে অভিযুক্তের মা জানান, প্রতাপ আদালতে আত্মসমর্পণ করতে যাওয়ার পরিকল্পনা করছিল এবং গতকাল তার বোনকে ফোন করেছিল। তবে পুলিশের দাবি, শুক্রবার ভোরে তাকে ধরার সময় সে ফের অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।