ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ঝড়ের তাণ্ডব ওড়িশায়, রিলের নেশায় সৈকতে না আসার আর্জি সম্বিতের
ঘূর্ণিঝড় আকভানের জেরে উত্তাল ওড়িশার সমুদ্র। রিলের নেশায় জীবন বাজি রেখে সৈকতে না আসার আর্জি জানালেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ক্রমশ খারাপ হচ্ছে ওড়িশার আবহাওয়া। গোপালপুরের কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছে এই ঝড়। এর জেরে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। প্রভাব পড়েছে বঙ্গেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার থেকেই বৃষ্টি চলছে এবং তা শুক্রবারও অব্যাহত থাকবে।
পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ২২ নভেম্বর পর্যন্ত পুরীতে পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। শুক্রবার সকালে বিজেপি সাংসদ সম্বিত পাত্র সাধারণ মানুষকে সতর্ক করে জানান, কেউ যেন জীবন বাজি রেখে রিলের নেশায় সমুদ্র সৈকতে না আসেন। তিনি বলেন, সমুদ্র অত্যন্ত উত্তাল রয়েছে এবং জোয়ারের কারণে সেখানে যাওয়া বিপজ্জনক।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সারা রাত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বলে জানান সম্বিত। প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৯ সালের ফণীর মতো এবারও শূন্য প্রাণহানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।