ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
গ্রেফতারের চ্যালেঞ্জ, মুম্বই পুলিশকে তোপ অভিজিৎ দীপকের
মুম্বই পুলিশের লুক-আউট সার্কুলার জারির পরই গ্রেফতারের চ্যালেঞ্জ ছুড়লেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
গ্রেফতার করার জন্য মুম্বই পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর দাবি, জেলের ভয় দেখিয়ে লাভ নেই। সংবিধান দিবসে নাগপুরের এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। মুম্বই পুলিশের জারি করা লুক-আউট সার্কুলারকে উপেক্ষা করেই এই কর্মসূচি পালন করা হয়।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মুম্বই পুলিশের একটি প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে দায়ের করা এফআইআর এবং লুক-আউট সার্কুলারের জেরে দীপকে ও তাঁর সংগঠনের অন্য সদস্যদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। গত ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় এই মামলা রুজু করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় বেআইনি সমাবেশ ও সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।
নাগপুরের সংবিধান চকে আয়োজিত 'সেভ ডেমোক্রেসি, সেভ কনস্টিটিউশন' সমাবেশে দীপকে বলেন, তিনি অতীতে দু'বার জেলে গিয়েছেন। তাঁর কথায়, সরকার ভয় দেখিয়ে দেশ চালাচ্ছ, যা আর সহ্য করা হবে না। ২০২৯ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন।
এই সমাবেশে সংগঠনের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা জানান, তাঁদের দল শুধু বড় শহরেই নয়, প্রতিটি গ্রামে গিয়ে যুবসমাজকে একত্রিত করবে।