পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
চন্দ্রকোণায় নার্সিংহোমের সামনে ভ্রূণ নিয়ে টানাটানি কুকুরের, জিজ্ঞাসাবাদ পুলিশের
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় নার্সিংহোমের সামনে মৃত ভ্রূণ নিয়ে টানাটানি করল কুকুর। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নার্সিংহোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের সাতবাঁকুড়া এলাকায় একটি নার্সিংহোমের সামনে থেকে মৃত ভ্রূণ উদ্ধার করা হয়েছে। রাস্তায় পড়ে থাকা ওই ভ্রূণটি নিয়ে কুকুরদের টানাটানি করতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নার্সিংহোম থেকেই বেআইনিভাবে ভ্রূণটি ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আধিকারিকরা নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখেন এবং হাসপাতালের মালিক সহ অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। স্থানীয়দের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এখনও নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি।