RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

হাসিনার সাজা ও আপিল প্রসঙ্গে মতপার্থক্য, কী বলছেন আইনজীবীরা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় নিয়ে আইনি মহলে ভিন্নমত দেখা দিয়েছে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ে আপিলের সময় পার হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম। তাঁর দাবি, নির্ধারিত সীমার মধ্যে রায়কে চ্যালেঞ্জ না করায় এই সাজা কার্যকরে আপাতত আইনি বাধা নেই। গত চব্বিশ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পরের মামলায় এই রায় দেওয়া হয়েছে বলে খবর।

যদিও প্রধান কৌঁসুলির এই দাবির সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী। তাঁদের মতে, ভবিষ্যতে আইনি লড়াইয়ের সুযোগ এখনও থাকতে পারে। ফলে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজা কার্যকর করা নিয়ে আইনি মহলে বিতর্ক শুরু হয়েছে। প্রসিকিউশনের দাবি এবং আইনজীবীদের একাংশের মতপার্থক্যের কারণে বিষয়টি নিয়ে চর্চা চলছে।