RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

৪৪ বছর আগের বাংলা গান, জায়গা পেল জিটিএ ৬ গেম-এ

চরম হতাশার মাঝেও ৪৪ বছর আগের বাংলা গান ‘আজ শনিবার’ জায়গা পেল বিশ্ববিখ্যাত ভিডিও গেম ‘জিটিএ ৬’-এ।

১৯৮২ সালে মুক্তি পাওয়া রূপা বিশ্বাসের গান ‘আজ শনিবার’ জায়গা করে নিল বিশ্বখ্যাত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’-এ। চার দশকেরও বেশি পুরনো এই গানটি এখন বিশ্বদরবারে চর্চায় রয়েছে।

সেকালে গায়িকার ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের এই গানটি তৈরি হয়েছিল ডিস্কো ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণে। কানাডায় রেকর্ড করা এই অ্যালবামের সুর করেছিলেন আশিস খান। গানে সরোদ ও তবলার ব্যবহার করা হয়েছিল।

আটের দশকে ভারতে ডিস্কো সঙ্গীতের তুমুল জনপ্রিয়তার সময়ে মুক্তি পেলেও গানটি সেভাবে সাফল্য পায়নি। অ্যালবামের খুব কম কপিই বিক্রি হয়েছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রূপা। তীব্র হতাশায় তিনি আর গান বানাননি এবং পরে ইন্দোনেশিয়ায় চলে যান।

বহু বছর পর সেই পুরোনো গানটিই স্থান পেয়েছে ‘জিটিএ ৬’-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিওতে। এর ফলে বিশ্বের নানা প্রান্তের গেমারদের মধ্যে গানটি নতুন করে পরিচিতি লাভ করেছে।