ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা, মানহানি মামলায় পদক্ষেপ আদালতের
২০১৮ সালের মানহানি মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির আদালত।
২০১৮ সালের একটি মানহানি মামলায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে দিল্লির একটি আদালত। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই নির্দেশ দিয়েছেন। বিজেপি সমর্থক বিকাশ সংস্কৃত্যায়ন, যিনি বিকাশ পাণ্ডে নামে পরিচিত, এই মামলা দায়ের করেছিলেন।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৮ সালের মে মাসে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ধ্রুব রাঠি। সেই ভিডিওতে বিকাশকে বিজেপির আইটি সেলের সদস্য বলে দাবি করা হয় এবং তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই মামলাটি শুরু হয়।
আগে অরবিন্দ কেজরিওয়াল এই মামলায় ক্ষমা চেয়ে নিলেও ধ্রুব বিদেশে থাকায় আইনি পদক্ষেপ করা সম্ভব হয়নি। সম্প্রতি ভারতে ফেরার পর তাঁর বিরুদ্ধে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সর্বশেষ শুনানিতে আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।
এর আগে গত অক্টোবর মাসে গুরুগ্রামের বাসভবন থেকে তাঁকে আটক করা হয়েছিল বলে দাবি করা হয়। দীর্ঘ সময় পর মুক্তি পেয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করে নিজের ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্টের বিষয়ে সাফাই দেন এবং আটকের ঘটনার প্রতিবাদ জানান।