RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ডায়মন্ড হারবারে মাছের আড়তে তোলাবাজির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক ৭ দিনের পুলিশ হেফাজতে

ডায়মন্ড হারবারে মাছের আড়তে হুমকি এবং তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।

ডায়মন্ড হারবারের একটি মাছের আড়তে হুমকি এবং তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার তাঁকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, গত বছর ২৩ ডিসেম্বর ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে এক মাছ ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা হয়। এই ঘটনায় গত ৬ অগাস্ট সুমিত রায়-সহ ১৫ জনের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। আমফানের ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, জমি ও মাটি চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

বিজেপি নেতা অভিজিৎ দাস ববি দাবি করেছেন, ডায়মন্ড হারবারের সমস্ত অরাজকতা ও তোলাবাজি সুমিত রায় নিয়ন্ত্রণ করতেন। অন্যদিকে, সুমিত রায়ের আইনজীবী কিঙ্কর দাস দাবি করেছেন যে সমস্ত অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক শত্রুতার জেরে আনা হয়েছে।