RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ড্র করেও এশিয়ান কাপের মূলপর্বে, ইতিহাস গড়ল অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল

মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল ভারতীয় দল।

মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল ভারত। কোয়ালিফাইং রাউন্ডে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে খেলে ভারতীয় দল। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর প্রশিক্ষণাধীন দল কৌশলগত ফুটবল খেলে প্রতিপক্ষকে রুখে দেয়। এই ড্রয়ের ফলে গ্রুপ ই-র শীর্ষে থেকে মূল পর্বে পৌঁছাল ব্লু কোল্টসরা।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল ভারত। অষ্টম মিনিটে রাজ সিং ও মুকুন্দের মিলিত প্রচেষ্টায় আক্রমণ তৈরি হলেও মালয়েশিয়ার গোলরক্ষককে পরাস্ত করা যায়নি। এর পর আঠারো মিনিটে ফের সুযোগ পায় ভারত। তবে কুড়ি মিনিটে মালয়েশিয়ার নুর আজমের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ছাব্বিশ এবং সাঁইত্রিশ মিনিটেও গোলের সুযোগ হাতছাড়া হয়। প্রথমার্ধের শেষের দিকে বক্সে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন হৃষিকেশ।

বাছাইপর্বের প্রথম ম্যাচে গুয়ামের বিরুদ্ধে বারো গোল করেছিল ভারত। সেই ম্যাচে চার গোল করেছিলেন রাজ সিং। তবে মালয়েশিয়ার বিরুদ্ধে আক্রমণভাগে ছন্দ দেখা যায়নি। কিন্তু গোলের ব্যবধান ধরে রাখার প্রয়োজন না থাকায় অপ্রয়োজনীয় ঝুঁকি নেননি ফুটবলাররা। জমাট রক্ষণ এবং ট্যাকটিক্যাল ফুটবলের সুবাদে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করল ভারতীয় দল।