বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
সৃজলার সঙ্গে বন্ধুত্ব নিয়ে আক্ষেপ দুর্নিবারের, চর্চা শুরু বিগ বস বাড়িতে
বিগ বস বাংলার ঘরে সৃজলা গুহর সঙ্গে একসময়ের বন্ধুত্ব নিয়ে প্রকাশ্যেই আক্ষেপ প্রকাশ করলেন গায়ক দুর্নিবার সাহা।
বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ প্রতিনিয়ত বদলাচ্ছে। শোয়ের অন্যতম প্রতিযোগী গায়ক দুর্নিবার সাহা সম্প্রতি তাঁর একসময়ের ঘনিষ্ঠ বন্ধু সৃজলা গুহর সঙ্গে বন্ধুত্ব নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। সোমবারের পর্বে তাঁকে বলতে শোনা যায়, সৃজলার বন্ধু হওয়া তাঁর উচিত হয়নি এবং এর জন্য তিনি প্রতি মুহূর্তে অনুতপ্ত হন।
গার্ডেন এরিয়াতে বসে নিরঞ্জন মণ্ডলের সামনে এই ক্ষোভ প্রকাশ করেন দুর্নিবার। তিনি জানান, শোয়ের প্রথম সপ্তাহেই এই সম্পর্ক থেকে তাঁর বেরিয়ে আসা উচিত ছিল। যদিও নিরঞ্জন তাঁর এই মন্তব্যে সায় দেননি। নিরঞ্জনের মতে, বন্ধুত্বের ভবিষ্যৎ আগে থেকে জ্যোতিষীর মতো ভেবে রাখা যায় না।
অন্যদিকে, সৃজলার অভিযোগ, দুর্নিবার তাঁর প্রতি অতীতে নিষ্ঠুর আচরণ করেছেন। অন্যদিকে দর্শকদের একাংশের ধারণা, ফাইনালের কথা মাথায় রেখেই ক্যামেরার সামনে এমন কৌশল নিতেন পারেন গায়ক।