ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
তামিলনাড়ুতে গাড়ি দুর্ঘটনায় মৃত আট, আহত দুই
তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে গাড়ি দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর জখম হয়েছেন। রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। একটি পারিবারিক অনুষ্ঠান সেরে দশজন যাত্রী গাড়ি করে ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে।
পুলিশ জানিয়েছে, পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও তিনজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত দুপ জনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। অতিরিক্ত গতি নাকি যান্ত্রিক ত্রুটি, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসায় সাহায্যের কথাও জানানো হয়েছে।