কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুন, ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
গাড়িয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় ধৃতদের ফ্ল্যাটে গিয়ে তদন্ত করল পুলিশ এবং ফরেন্সিক দল।
গাড়িয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় ধৃতদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তদন্ত করলেন তদন্তকারীরা। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের অবনতির কারণেই ওই যুবককে প্রাণ হারাতে হয়েছে।
বারাসাতের বাসিন্দা সার্থক সরকারের মৃতদেহ গত কালীপুজোর আগের রাতে গড়িয়ার রতাবাদ এলাকার একটি বহুতল থেকে উদ্ধার করা হয়। ওই বহুতলের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সার্থকের বান্ধবী ও আইনের ছাত্রী সঞ্চালিকা বসু।
পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে প্রেমিকার ফ্ল্যাটে গিয়েছিলেন ওই যুবক। সেখানে দুজনে মদ খাওয়ার সময় কোনো বিষয় নিয়ে মতবিরোধ শুরু হয়। তদন্তকারীদের দাবি, সেই বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে সার্থকের গলায় আঘাত করা হয়।
এই ঘটনায় পুলিশ সঞ্চালিকা বসু এবং তাঁর মাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার পুলিশ ও ফরেন্সিক দল অভিযুক্তদের নিয়ে ওই ফ্ল্যাটে পৌঁছে অপরাধের পুনর্নির্মাণ করে।
হোয়াটসঅ্যাপে যোগাযোগ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গোলমাল হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া আর্থিক কোনো লেনদেন এর পেছনে ছিল কি না এবং এই ঘটনায় অভিযুক্তের মায়ের ভূমিকা কী ছিল, তাও জানার চেষ্টা চলছে।