বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
রেললাইনে মিনিবাসে ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, নিহত চালক
ইন্দোনেশিয়ায় রেললাইনের ওপর চলে আসা একটি মিনিবাসকে সজোরে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন, নিহত চালক।
ইন্দোনেশিয়ার একটি রেল ক্রসিংয়ে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক মিনিবাস চালক। লোরং রেল ক্রসিং এলাকায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। ইন্দোনেশিয়ার তাপিয়ান দোলক জেলায় একটি মিনিবাস আচমকা রেললাইনের ওপর চলে আসে। সেই সময় সেখানে চলে আসে একটি এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি সজোরে ধাক্কা মারে মিনিবাসটিতে। সংঘর্ষের জেরে গাড়িটিতে আগুন ধরে যায়। এরপর জ্বলন্ত মিনিবাসটিকে বেশ কিছুটা দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এই দুর্ঘটনায় ট্রেনের দুই চালক এবং এক রেল আধিকারিক জখম হয়েছেন। তবে ট্রেনটিতে থাকা ২৬৪ জন যাত্রী অক্ষত রয়েছেন বলেই জানা গিয়েছে।