ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সেকেনদরাবাদ-হাওড়া এক্সপ্রেসে ভুয়ো চেকার, পরিচয়পত্র দেখতে চাওয়ায় ফাঁস জালিয়াতি
সেকেনদরাবাদ-হাওড়া ফালাকনামা এক্সপ্রেসে টিকিট পরীক্ষক সেজে যাত্রীদের থেকে জরিমানা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়লেন এক প্রৌঢ়া।
সেকেনদরাবাদ-হাওড়া ফালাকনামা এক্সপ্রেসে টিকিট পরীক্ষক সেজে যাত্রীদের থেকে জরিমানা আদায়ের অভিযোগ উঠল এক প্রৌঢ়ার বিরুদ্ধে। গলায় রেলের পরিচয়পত্র ঝুলিয়ে তিনি চলন্ত ট্রেনে যাত্রীদের টিকিট যাচাই করছিলেন। বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে তিনি ১৩০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত জরিমানাও আদায় করেন।
এক তরুণ যাত্রীর সন্দেহ হওয়ায় তিনি ওই প্রৌঢ়ার পরিচয়পত্র দেখতে চান। তরুণ সাধারণ কামরার ভিড়ের কারণে স্লিপার কোচে উঠেছিলেন বলে জানালে মহিলার সঙ্গে তাঁর বিতর্ক শুরু হয়। পরিচয়পত্র দেখতে চাওয়াই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই মহিলা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মহিলার গলায় ঝোলানো পরিচয়পত্রে চিনা হরফে কিছু লেখা রয়েছে। জালিয়াতি ধরা পড়ার উপক্রম হতেই তিনি উলটে পুলিশ ডাকার হুমকি দেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি সেখান থেকে সরে যান। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ রেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।