RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

আর্থিক অনটনের জেরে, আই লিগ থেকে সরে দাঁড়াচ্ছে মহামেডান

তীব্র আর্থিক সংকটের কারণে আই লিগ থেকে দল প্রত্যাহার করে নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব, এমনটাই জানিয়েছেন ক্লাবের সভাপতি।

তীব্র আর্থিক সংকটের কারণে সর্বভারতীয় প্রতিযোগিতা থেকে দল সরিয়ে নেওয়ার পথে হাঁটল মহামেডান স্পোর্টিং ক্লাব। খুব শীঘ্রই এআইএফএফ কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ক্লাবের সভাপতি গজল জাফর জানিয়েছেন, সমর্থকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান কর্তারা ক্লাবের আর্থিক অবস্থার হিসাব ও ব্যাঙ্ক স্টেটমেন্ট সমর্থকদের সামনে তুলে ধরেছেন।

গজল জাফরের অভিযোগ, আগের পরিচালন কমিটি প্রায় ৭০ কোটি টাকার দেনা রেখে গিয়েছিল। সেই বিপুল ঋণের বোঝা সামাল দেওয়া বর্তমান কমিটির পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।