RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

এআই ভিডিও দেখিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এফআইআর

এআই দিয়ে তৈরি ভিডিও দেখিয়ে পুলিশকে দোষারোপ করার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও দেখিয়ে পুলিশকে নিশানা করার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য পুলিশ। কালনা থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। শনিবার এই ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

শনিবার বিকেলে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ঋতব্রত শিবিরের তৈরি হলফনামা ভুয়ো। তাঁর অভিযোগ, পুলিশের নজরদারিতে থানায় বসে বিধায়কদের জোর করে সইসাবুদ করানো হয়েছে। এই দাবি প্রমাণ করতে তিনি কয়েকটি ভিডিও দেখান। যেখানে পুলিশ অফিসারদের ফোন করে নানারকম নির্দেশ দিতে শোনা যায়। সেইসঙ্গে পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এরপরই সন্ধ্যায় রাজ্য পুলিশের তরফে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশের দাবি, ওই ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো এবং এআই দিয়ে তৈরি। থানার ভেতরের ওই ভিডিও কীভাবে প্রকাশ্যে এল এবং তা কীভাবে সাংসদের হাতে পৌঁছাল, তা নিয়েও প্রশ্ন তুলেছে পুলিশ। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওই ভিডিওগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।