RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পরিচয় লুকিয়ে ভারতে বসবাস, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি

হিন্দু সেজে পরিচয় গোপন করে ভারতে বসবাস করার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সীমান্ত পার হয়ে হিন্দু পরিচয়ে ভারতে থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের একটি এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন তাঁরা। রবিবার সকালে ওই এলাকায় পুলিশি পদক্ষেপের পর এই বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় একটি ক্লাবের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে একটি গণ্ডগোল বাধলে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেই সময়েই অভিযুক্তদের নথি যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় আকাশ দাস ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে বাংলাদেশের মহাস্থানগড় থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে আসেন ওই ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন। নিজেদের পরিচয় গোপন করে তাঁরা ওই অঞ্চলে বসতি গড়ে তুলেছিলেন বলে অভিযোগ। ভুয়ো পরিচয়পত্র তৈরির নেপথ্যে অন্য কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।