RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রেশার কুকারে কোন কোন খাবার রান্না করা ক্ষতিকর, জেনে নিন

প্রেশার কুকারে ভুল খাবার রান্না করলে নষ্ট হতে পারে পুষ্টিগুণ, দেখা দিতে পারে স্বাস্থ্য ঝুঁকি।

তাড়াহুড়োর সংসারে প্রেশার কুকার রান্নার অন্যতম ভরসা হলেও, সব খাবার এতে রান্না করা উচিত নয়। চিকিৎসকদের একাংশের মতে, ভুল খাবারে কুকারের ব্যবহার পুষ্টিগুণ নষ্ট করার পাশাপাশি শরীরের ক্ষতি করতে পারে। মাছের মতো নরম খাবার প্রেশার কুকারে রান্না করলে তার স্বাদ ও নরম ভাব নষ্ট হয়। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও কমে যায়।

শাকসবজি কুকারে রান্না করলে বেশি তাপমাত্রার কারণে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। নিয়মিত কুকারে রান্না করা শাক খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। পাশাপাশি, সাধারণ পাত্রের বদলে কুকারে আলু সেদ্ধ করলে তা থেকে শ্বেতসার ও পুষ্টি উপাদান হারিয়ে যায়।

চালের ক্ষেত্রেও কুকার ব্যবহারের ক্ষতিকর দিক রয়েছে। কুকারে ভাত রান্না করলে চালের স্টার্চ থেকে অ্যাক্রিলামাইডের মতো ক্ষতিকারক রাসায়নিক তৈরি হতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া শরীরে দ্রুত অতিরিক্ত চর্বি জমার আশঙ্কাও থাকে। হাঁড়িতে ভাত রেঁধে ফ্যান গালিয়ে খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর।

পাস্তার মতো খাবারও প্রেশার কুকারে রান্না করা থেকে বিরত থাকা উচিত। স্বল্প তাপেই এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং শরীরে ক্ষতিকর চর্বি জমার আশঙ্কা বৃদ্ধি পায়। সাধারণ পাত্র বা কড়াইতে খাবার রান্না করাই সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর।