RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ঢাকার উত্তরা থেকে আটক প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

গভীর রাতে উত্তরার একটি বাড়ি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।

রাতে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা থেকে দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা আওয়ামী লিগের প্রবীণ নেতা নুরুল ইসলাম নাহিদকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট মামলা বিচারাধীন রয়েছে। তবে এই আটকের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি প্রশাসন।

ছাত্র আন্দোলনের মুখে গত অগস্টে বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটে। এর পর থেকেই আওয়ামী লিগের বহু হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী আত্মগোপনে ছিলেন কিংবা তাঁদের বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতাতেই এই নেতার আটকের ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।