RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

হাওড়ায় বিজেপির মিছিলে প্রাক্তন তৃণমূল নেতা, বিক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা

দক্ষিণ হাওড়ায় বিজেপির মিছিলে প্রাক্তন তৃণমূল নেতা গুড্ডু খানকে দেখা যাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন দলীয় কর্মীরা।

দক্ষিণ হাওড়ায় বিজেপির একটি মিছিলে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খান ওরফে গুড্ডু খানকে দেখা যাওয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। গত দু’দিন আগে আয়োজিত ওই মিছিলে তাঁকে হাঁটাতে দেখে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। এই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

মিছিল চলাকালীন গুড্ডু খানকে সামনে পেয়েই স্লোগান দিতে শুরু করেন ক্ষুব্ধ কর্মীরা। তাঁদের অভিযোগ, অতীতে তৃণমূল নেতা থাকার সময় তিনি বহু অত্যাচার ও দুর্নীতিতে যুক্ত ছিলেন। কীভাবে তাঁকে বিজেপির মিছিলে জায়গা দেওয়া হল, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অস্বস্তিতে পড়েছে স্থানীয় নেতৃত্ব।

রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাই এই বিষয়ে জানিয়েছেন, সাধারণ মানুষ ও কর্মীদের মধ্যে ক্ষোভ থাকা স্বাভাবিক। তৃণমূলের জমানায় যাঁরা অত্যাচার ও গুন্ডাগিরির শিকার হয়েছেন, তাঁরা সহজেই পুরানো নেতাদের মেনে নিতে পারছেন না। দলটি বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং গুরুত্ব দিয়ে দেখবে বলে তিনি জানান।

অন্যদিকে, গুড্ডু খান দাবি করেছেন যে তিনি ২০২১ সাল থেকেই বিজেপির সঙ্গে যুক্ত আছেন। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা দাবি করেছেন, যারা তাঁর প্রতিবাদ করেছেন তাঁরাই অতীতে বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে সঠিকভাবে কাজ করেননি।