RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রাতঃভ্রমণের সময় অসুস্থ হয়ে পড়লেন জগদীপ ধনকড়, ভর্তি এইমসে

প্রাতঃভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়ে জ্ঞান হারান প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে।

হাঁটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরোনোর সময় এই ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীরা তাঁকে পুলিশের গাড়িতে করে দিল্লি এইমসে নিয়ে যান। হাসপাতালে তাঁর বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে। তাঁকে কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি রাখা হয়েছে। তবে এইমস বা চিকিৎসকদের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনও বুলেটিন প্রকাশ করা হয়নি। মাত্র চার মাস আগেই তাঁর জটিল অস্ত্রোপচার হয়েছিল। গত জুলাই মাসে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। প্রসঙ্গত, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলার রাজ্যপাল ছিলেন তিনি। এরপর উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। গত বছর জুলাই মাসে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছিলেন বলে জানিয়েছিলেন।