RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ব্রিটেনের নাগরিকত্ব পেলেন ললিত মোদি, ছাড়লেন ভারতীয় পাসপোর্ট

আইনি জটিলতা এড়িয়ে ব্রিটেনের নাগরিকত্ব পেলেন পলাতক ললিত মোদি, সোশাল মিডিয়ায় জানালেন নিজেই।

ভারতের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত এবং দেশত্যাগী ললিত মোদি ব্রিটেনের নাগরিকত্ব অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজে এই খবর জানিয়েছেন। ২০১০ সাল থেকে তিনি ভারতেই বাইরে রয়েছেন এবং একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থার নজরদারিতে আছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বার্তা অনুযায়ী, তিনি ব্রিটেনের পাসপোর্ট হাতে পেয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার বিষয়টি তাঁর কাছে গর্বের এবং বিশেষ মুহূর্ত বলে তিনি উল্লেখ করেছেন।

২০২৫ সালের মার্চ মাসে তিনি লন্ডনের ভারতীয় দূতাবাসে নিজের পাসপোর্ট জমা দিয়ে ভারতীয় নাগরিকত্ব ছাড়ার আবেদন করেন। এর আগে ২০১০ সালে ভারত ছেড়েছিলেন তিনি। আইপিএল আয়োজনে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সহ একাধিক কেন্দ্রীয় সংস্থা। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার বিভিন্ন স্তরে চেষ্টা চালিয়ে গেলেও তা সফল হয়নি।

২০০৯ সালে আইপিএল দেশের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার সময় ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া বিদেশি সংস্থায় বিপুল পরিমাণ অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের এই আইনি পদক্ষেপ এড়াতেই তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিলেন বলে মনে করা হচ্ছে।