RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

অচমকা বন্ধ এক্স অ্যাকাউন্ট, শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগ গণতান্ত্রিক তৃণমূলের

হঠাৎই নিষ্ক্রিয় হয়ে গেল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডল। এই ঘটনার নেপথ্যে শাসক শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল।

হঠাৎ করেই সামাজিক মাধ্যম এক্সে নিষ্ক্রিয় হয়ে গেল একটি রাজনৈতিক দলের অফিসিয়াল পেজ। সোমবার সকাল থেকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সেই অ্যাকাউন্টটি আর খুলতে পারছেন না ব্যবহারকারীরা। পেজটিতে ঢোকার চেষ্টা করলেই এক্স কর্তৃপক্ষের তরফে অ্যাকাউন্ট বাতিলের বার্তা দেখাচ্ছে। ঠিক কী কারণে এই পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ওই দলটির তরফ থেকে সরাসরি শাসক শিবিরকে দায়ী করা হয়েছে। তাদের দাবি, ঘাসফুল শিবিরের অনুগামীরা পরিকল্পিতভাবে ওই অ্যাকাউন্টটির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এক্স কর্তৃপক্ষ পেজটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তুলেছে তারা।

যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। কালীঘাট শিবিরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। প্রতীক এবং নাম নিয়ে রাজনৈতিক বিরোধের মাঝেই অ্যাকাউন্ট বন্ধ হওয়ার এই ঘটনা নতুন করে চর্চার জন্ম দিয়েছে।