জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
সন্তানকে শান্ত করতে মোবাইল দিচ্ছেন, অজান্তে কোন ক্ষতি হচ্ছে
সন্তানের কান্না থামাতে মোবাইল ফোন দেওয়ার অভ্যাস শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বড় প্রভাব ফেলতে পারে।
ছোটদের কান্নাকাটি থামাডোর জন্য অনেকেই তাদের হাতে মোবাইল ফোন তুলে দেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পথে বাধা তৈরি করতে পারে। সাময়িক স্বস্তি পাওয়ার এই উপায়কে অনেকে ডিজিটাল প্যাসিফায়ার বলে থাকেন।
শিশু যখন রেগে যায় বা বায়না ধরে, তখন তাকে ফোন দিলে তার আবেগ প্রকাশের স্বাভাবিক শেখার প্রক্রিয়া ব্যাহত হয়। নিজের মন খারাপ বা রাগ নিজে থেকে নিয়ন্ত্রণ করার সুযোগ পায় না শিশু। বড়দের সাহায্য নিয়ে এই আবেগ সামলানোর কথা।
দীর্ঘদিন ধরে এই অভ্যাস চললে সামান্য হতাশা সহ্য করার ক্ষমতা কমে যায়। খেলায় হার বা সামান্য অপেক্ষায় তারা অতিরিক্ত অস্থির হয়ে পড়ে। এর ফলে শিশুর শরীরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বেশিক্ষণ স্ক্রিনের সামনে কাটালে খেলাধুলো ও শারীরিক পরিশ্রম কমে যায়। এর জেরে ঘুমের ব্যাঘাত, ওজন বৃদ্ধি এবং পেশির দুর্বলতা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, কান্নার সময়ে ফোন না দিয়ে সন্তানের সঙ্গে সময় কাটানো উচিত। তাদের কথা শোনা এবং সান্ত্বনা দেওয়া দরকার। গ্যাজেট ব্যবহারের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া এবং নিয়মের মধ্যে রাখা জরুরি বলে মত দিয়েছেন চিকিৎসকেরা।