RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বিশ্বে উষ্ণায়ন বাড়লেও, কিছু শহরে কমছে তাপমাত্রা

গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে উষ্ণায়ন বাড়লেও কিছু নির্দিষ্ট শহরে তাপমাত্রা কমার এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্বজুড়ে যখন উষ্ণায়নের জেরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, তখন উলটো চিত্রও দেখা যাচ্ছে কিছু অঞ্চলে। বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে যে পৃথিবীর কয়েকটি শহর এবং এলাকায় এই গরমের মধ্যেও ঠান্ডার মাত্রা বাড়ছে। গবেষকদের মতে, বাতাসে ভাসমান ক্ষুদ্র বায়ুকণা বা এরোসল শক্তি স্থানান্তরিত করার মাধ্যমে চারপাশের পরিবেশ ঠান্ডা করে দেয়। এর ফলে ভূপৃষ্ঠ ও বাতাসের উষ্ণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মূলত উত্তর গোলার্ধের কিছু অংশে এই ব্যতিক্রমী আবহাওয়া লক্ষ্য করা গেছে। রাশিয়া, ফিনল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু এলাকায় তাপমাত্রা মারাত্মকভাবে কমে গেছে। রাশিয়া কামচাটকা অঞ্চলে পুরু বরফের আস্তরণ এবং নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তুষারপাতের খবর মিলেছে। এছাড়া এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত, ইরান, আফগানিস্তান এবং চিনের কিছু অংশেও এমন ঠান্ডা পরিবেশ দেখা গিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, আবহাওয়ার এই পরিবর্তন সামগ্রিক বিশ্ব জলবায়ুর ওপর প্রভাব ফেলছে।