RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে গোল্ডি ব্রার, ঘোষণা মাথার দাম

আমেরিকার পর এবার কানাডার মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে স্থান পেল গোল্ডি ব্রার।

আমেরিকার পর এবার কানাডার মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে উঠে এল গোল্ডি ব্রারের নাম। এর আগে সেপ্টেম্বর মাসে তাঁকে নিজেদের মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সেই সময় তাঁর মাথার দাম রাখা হয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। আন্তর্জাতিক স্তরে এই অপরাধীর সন্ধান পেতে তৎপর হয়েছে বিভিন্ন দেশের গোয়েন্দারা। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার প্রশাসনের পক্ষ থেকেও তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য এই মুহূর্তে প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এই খবর জানা গিয়েছে।