RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

কামিন্স নেতৃত্ব হারালে টেস্ট ছাড়তে পারেন হ‌্যাজেলউড, দাবি পেসারের

প‌্যাট কামিন্স অধিনায়কত্ব হারালে টেস্ট ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিলেন অস্ট্রেলীয় পেসার জশ হ‌্যাজেলউড।

অস্ট্রেলীয় পেসার জশ হ‌্যাজেলউড জানিয়েছেন, প‌্যাট কামিন্স অধিনায়কত্ব হারালে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন। ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল বিকৃতি সংক্রান্ত পুরনো বিতর্ক সম্প্রতি ফের সামনে এসেছে। প্রাক্তন ক্রিকেটার উসমান খোয়াজার আত্মজীবনীতে দাবি করা হয়েছে, ওই ঘটনার বিষয়ে দলের সকলেই অবগত ছিলেন।

খোয়াজার এই দাবিকে আগেই নস‌্যাৎ করেছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প‌্যাট কামিন্স। এবার কামিন্সের পাশে দাঁড়িয়ে হ‌্যাজেলউডও দাবি করেছেন, তিনি বা দলের অন্য সদস্যরা ওই পরিকল্পনার কথা আগে থেকে কিছুই জানতেন না।

শনিবার এক সাক্ষাৎকারে হ‌্যাজেলউড স্পষ্ট ভাষায় জানান, কামিন্স যদি উদ্ভূত বিতর্কের জেরে নেতৃত্ব হারান, তবে তিনি নিজে টেস্ট খেলা চালিয়ে যাওয়া নিয়ে পুর্নবিবেচনা করবেন। কামিন্সের নেতৃত্বেরই ভূয়সী প্রশংসা করেছেন এই পেসার।