ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
৫০০ টাকার কম ইউপিআই লেনদেনে এসএমএস পাঠাবে না এইচডিএফসি
আগামী পয়লা জানুয়ারি থেকে ৫০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে এসএমএস পাঠানো বন্ধ করছে এইচডিএফসি ব্যাঙ্ক।
পয়লা জানুয়ারি থেকে ৫০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে এসএমএস অ্যালার্ট পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, আগামী ২০২৭ সালের পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে ৫০০ টাকার বেশি লেনদেন হলে আগের মতো নিয়মিত এসএমএস পাঠানো হবে।
গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় ব্যাঙ্ক জানিয়েছে, ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এসএমএস পাঠানো বন্ধ হলেও ইমেলের মাধ্যমে সমস্ত লেনদেনের আপডেট পেয়ে যাবেন গ্রাহকরা। ব্যাঙ্কে গ্রাহকের মেল আইডি নথিভুক্ত থাকলে সেখানে এই নোটিফিকেশন পাঠানো হবে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনেই এই পরিবর্তন আনা হচ্ছে। আরবিআই জানিয়েছে, ৫০০ টাকার বেশি অনলাইন লেনদেনে ব্যাঙ্কগুলিকে এসএমএস অ্যালার্ট পাঠানো বাধ্যতামূলক। তবে ৫০০ টাকা বা তার কম লেনদেনের ক্ষেত্রে এসএমএস পাঠানো হবে কি না, তা ব্যাঙ্কগুলি নিজেদের মতো করে স্থির করতে পারে। এই ধরনের মেসেজের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।