RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কল্যাণীর চিকিৎসকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর, সিবিআই তদন্ত নিয়ে সরব অভয়ার মা

কল্যাণী মেডিক্যালের চিকিৎসক সৌগত বর্মনকে আক্রমণ করে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে।

আর জি করের ঘটনার তদন্ত ও সিবিআইয়ের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন নিহত চিকিৎসকের মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। অন্য দিকে, কল্যাণী মেডিক্যালের চিকিৎসক তথা ২০২৬ সালের তৃণমূল প্রার্থী সৌগত বর্মনকে তীব্র আক্রমণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একটি ভাইরাল হওয়া ভিডিওয় স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে।

নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছে, দীর্ঘ সময় পার হলেও বহু প্রশ্নের উত্তর মেলেনি। সম্প্রতি এই মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং সুমন হাজরা। এর পরেই সিবিআইয়ের তদন্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রত্না দেবনাথ। তিনি দাবি করেন, আসল অভিযুক্তদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

তৃণমূল প্রার্থী সৌগত বর্মনকে আক্রমণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভয়ার রক্তের দাগ তাঁর দলের হাতে রয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বাথরুম ভেঙে ফেলা হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি।

পাল্তা জবাবে চিকিৎসক সৌগত বর্মন জানিয়েছেন, তিনি কোনও নিয়মবিরোধ কাজ করেননি। বিশ্ববিদ্যালয় অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান হওয়ায় নিয়ম মেনেই তিনি নির্বাচনে লড়েছেন এবং তাঁকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।