পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
হাই কোর্টের নির্দেশ, হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলন প্রধানের
হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের কংগ্রেস নেতা মিলন প্রধান।
হাই কোর্টের নির্দেশ মেনে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের কংগ্রেস নেতা মিলন প্রধান। শুক্রবার নিম্ন আদালতে পৌঁছে তিনি ফের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন। নন্দীগ্রামের উপনির্বাচনের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের কথা ঘোষণা করার পরই গ্রেপ্তার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। গত ২৫ নভেম্বর সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু হাই কোর্ট জানায়, তাঁকে হলদিয়া আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। আদালতের সেই নির্দেশ মেনে শুক্রবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি।