পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সুমিতের রক্ষাকবচের আবেদন খারিজ, মাটি চুরি মামলায় শোন অ্যারেস্ট অভিষেক পত্সহায়কের
কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি।
আইনি বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। নতুন করে গ্রেপ্তার না করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও বৃহস্পতিবার সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানিয়েছে, এই পর্যায়ে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া সম্ভব নয়। বিষ্ণুপুরের ৪০০ কোটি টাকার মাটি দুর্নীতি মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার বা শোন অ্যারেস্ট করেছে পুলিশ। ইতিমধ্যেই তিনি জেল হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য তাঁর মক্কেলের পক্ষে সওয়াল করেন এবং বিষয়টি আদালতের নজরে আনেন। অন্যদিকে, রাজ্যের তরফে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার উপস্থিত না থাকায় রাজ্যের বক্তব্য পেশের জন্য কিছুটা সময় প্রয়োজন। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।