RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

দিল্লিতে ভেঙে পড়ল বাড়ি, শিশুসহ মৃত দুই

পূর্ব দিল্লির কস্তুরবা নগর এলাকায় বাড়ি ভেঙে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুসহ দু’জনের।

পূর্ব দিল্লির কস্তুরবা নগর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন আরও ছ’জন।

মঙ্গলবার সকালে আচমকাই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। পুলিশ ও উদ্ধারকর্মীরা যৌথভাবে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের কাজ শুরু করেছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহত এবং আটকে থাকা বাকিদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।