জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
জল দিয়ে ঘরের কোন কোন জিনিস পরিষ্কার করা উচিত নয়, জেনে নিন
ঘরের নানা জিনিস পরিষ্কার করতে গিয়ে জলের ব্যবহার অনেকেই করেন। তবে কিছু জিনিস রয়েছে যা জল দিয়ে পরিষ্কার করলে নষ্ট হয়ে যেতে পারে।
প্রতিদিনের ঘর পরিষ্কার করার কাজে জলের জুড়ি মেলা ভার। তবে ঘরের এমন কিছু জিনিস রয়েছে যা ভুলেও জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। এতে জিনিসগুলির স্থায়িত্ব নষ্ট হতে পারে।
প্রথমেই রয়েছে কাঠের আসবাবপত্র। কখনও জল দিয়ে কাঠের আসবাব পরিষ্কার করা উচিত নয়। এর ফলে আসবাবের পালিশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পরিবর্তে শুকনো কাপড় ব্যবহার করা উচিত।
দ্বিতীয়ত, আয়না পরিষ্কার করার জন্য জল ব্যবহার করা এড়িয়ে চলা দরকার। এতে আয়নার কাচ ক্ষতিগ্রস্ত হতে পারে। আয়না পরিষ্কার করার জন্য বাজারে নানা রকমের ক্লিনার পাওয়া যায়, তা ব্যবহার করা যেতে পারে।
তৃতীয়ত, রূপো ও পিতলের বাসন জল দিয়ে পরিষ্কার না করে তেঁতুল, নুন ও ভিনিগার দিয়ে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বাসনের জৌলুস অনেক দিন বজায় থাকে।
চতুর্থত, চামড়ার সোফা বা অন্য কোনো চামড়ার আসবাব জল দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকা প্রয়োজন। জল লাগলে চামড়ার জিনিসে ছত্রাক জন্মানোর সম্ভাবনা থাকে এবং জেল্লা নষ্ট হয়ে যায়।