RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

জরুরি চিকিৎসার আর্জি ইমরান খানের, আশঙ্কা জীবীত ফেরা নিয়ে

জরুরি চিকিৎসার দাবি জানিয়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি হয়তো জীবিত ফিরবেন না।

কারাবন্দি অবস্থায় জরুরি চিকিৎসার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৭৪ বছর বয়সি এই রাজনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্তমান পরিস্থিতির কারণে তিনি হয়তো কারাগার থেকে জীবিত ফিরবেন না। তাঁর আইনজীবী সালমান সফদরের প্রকাশ করা একটি চিঠির মাধ্যমে এই তথ্য সামনে এসেছে। সেই চিঠিতে নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। দীর্ঘ দিন ধরে পাকিস্তানের বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন দেশটির এই প্রাক্তন প্রধানমন্ত্রী। জেলবন্দি অবস্থায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর আইনি প্রতিনিধিরা।