জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
সবাইকে সব সময়ে না বলতে না পারলে নিজের উপরেই বাড়ে মানসিক চাপ
অন্যের মন জুগিয়ে চলতে গিয়ে সবসময় হ্যাঁ বলার অভ্যাস ডেকে আনে মানসিক চাপ ও অপরাধবোধ।
কাউকে সরাসরি না বলতে না পারার সমস্যায় অনেকেই ভোগেন। অন্যের আবদারে সবসময় হ্যাঁ বলতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট হয়। এর ফলে মনে তৈরি হয় অতিরিক্ত চাপ এবং নানা জটিলতা।
মনোবিদদের মতে, কাউকে নিরাশ করতে গেলে এক ধরনের অস্বস্তি কাজ করে। মানুষ সমাজবদ্ধ জীব হওয়ায় দ্বন্দ্ব বা প্রত্যাখ্যানের ভয় পায়। অনেকে মনে করেন, না বললেই সম্পর্ক খারাপ হতে পারে বা তাঁদের স্বার্থপর ভাবা হতে পারে। এছাড়া সবার কাছে ভালো মানুষ সাজার অদৃশ্য চাপও এর জন্য দায়ী।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কিছু উপায় রয়েছে। কোনও প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই হ্যাঁ না বলে কিছুটা সময় নেওয়া দরকার। নিজের মনের ইচ্ছা ও সময় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে চাপ কমে।
নিজের অবস্থান বোঝানোর সময় নম্র কিন্তু স্পষ্ট থাকা প্রয়োজন। অতিরিক্ত সাফাই না দিয়ে বিনীতভাবে নিজের অপারগতা জানানো ভালো। মন যখন অপরাধবোধে ভোগে, তখন নিজেকেই প্রশ্ন করা উচিত যে কাজটিতে সত্যি কোনও অন্যায় হয়েছে কি না। নিজের সীমানা তৈরি করে চলা এবং প্রয়োজনে পেশাদার চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি।