RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

মালদ্বীপকে হারিয়ে সাফের নকআউটে ভারত, জয় ১-০ গোলে

পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের নকআউটে পৌঁছে গেল ভারতীয় দল।

পাকিস্তানকে হারানোর পর মালদ্বীপকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের নকআউটে পৌঁছে গেল ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল ব্লু টাইগার্সরা। টানটান উত্তেজনার এই ম্যাচে ১-০ গোলে জয় তুলে নেয় ভারত। এই জয়ের ফলে প্রতিযোগিতার পরবর্তী পর্বে অর্থাৎ নকআউটে যাওয়া নিশ্চিত হয়ে গেল ভারতীয় দলের। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্তভাবে সাফ অভিযান শুরু করেছিল ভারত। দলের পারফরম্যান্সে ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত। খেলার মাঠে ভারতীয় দলের ধারাবাহিকতা বজায় থাকায় সন্তুষ্ট কোচ ও ম্যানেজমেন্ট। আগামী ম্যাচগুলিতেও এই জয়ের ধারা বজায় রাখতে তৎপর খেলোয়াড়রা।