খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
নিউ জ়িল্যান্ডের কাছে হার, দুই ম্যাচে আট গোল খেল ভারত
ফিফা ক্রমতালিকায় পিছিয়ে থাকা ভারত নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একপেশে ম্যাচে ৩-০ গোলে হেরে গেল।
ফিফা ক্রমতালিকায় ৫৫ ধাপ এগিয়ে থাকা নিউ জ়িল্যান্ডের কাছে ফের বড় ব্যবধানে হেরে গেল ভারত। রবিবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত একপেশে ম্যাচে ভারতীয় দল ৩-০ গোলে পরাজিত হয়েছে। এই নিয়ে দুই ম্যাচের সিরিজে কিউয়িদের বিরুদ্ধে মোট আটটি গোল হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ম্যাচ জুড়ে দুই দলের খেলার মানে বিস্তর ফারাক লক্ষ্য করা গিয়েছে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলা নিউ জ়িল্যান্ড সহজেই ভারতীয় রক্ষণকে ভাঙড়ে সফল হয়। খেলার নির্ধারিত সময়ে একাধিক আক্রমণ চালালেও ভারতীয় ফুটবলাররা গোলমুখ খুলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে। এই হারের ফলে আন্তর্জাতিক ফুটবলে ভারতের পারফরম্যান্স নিয়ে ফের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।