RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ভারতীয় অধিনায়ককে বর্ণবিদ্বেষী আক্রমণ, অভিযোগ অস্বীকার প্যালেস্তাইন ফুটবলারের

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আক্রমণ ও মারধরের অভিযোগ ওঠার পর মুখ খুললেন প্যালেস্টাইনের ফুটবলার তাহা সুইডেন।

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত বনাম প্যালেস্টাইন ম্যাচে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতকে ৪-১ গোলে হারিয়েছে দল। কিন্তু খেলার ফল ছাপিয়ে প্যালেস্তিনীয় ফুটবলারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ভারতীয় অধিনায়ক দালালমুন গাংতে ও তাঁর সতীর্থদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণ এবং মারধরের অভিযোগ এনেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই ঘটনায় আইনি পদক্ষেপের পথে হাঁটছে এআইএফএফ।

ম্যাচ চলাকালীন বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। বিরতির পর মাঠে নেমে ভারত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে। তবে খেলার মাঠে এক প্যালেস্তিনীয় ফুটবলার তাহা সুইডেনের বিরুদ্ধে ভারতীয় এক খেলোয়াড়কে লাথি মারার ও অধিনায়কের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে। এই ঘটনার পর ভারতীয় ফুটবল মহলে সমালোচনার ঝড় ওঠে। ফেডারেশন ইতিমধ্যেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে।

সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিযুক্ত প্যালেস্তিনীয় ফুটবলার তাহা। সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে তাঁর দাবি, ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, মাঠে সেই মুহূর্তে পরিস্থিতি অন্যরকম ছিল। ম্যাচ শেষে তিনি ভারতীয় অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বলেও দাবি করেছেন তাহা। দুই দলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য রয়েছে এবং অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে বলে তাঁর মত।