প্রবাসী বাঙালি · সংক্ষেপে
কানাডায় কমছে ভারতীয় পড়ুয়া, এক দশকে সর্বনিম্ন হতে পারে সংখ্যা
কানাডায় ভারতীয় পড়ুয়াদের সংখ্যা গত এক দশকে সবচেয়ে কম হতে চলেছে। নতুন ও কঠোর নিয়মাবলী এবং ভিসা নাকচ হওয়ার ঘটনার জেরে এই পতন দেখা দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৫১ হাজার ৯০০টি স্টাডি পার্মিট রেকর্ড করা হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে সংখ্যাটি গত দশ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। অভিবাসন সংক্রান্ত নীতি পরিবর্তনের ফলেই মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।