RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ইন্দোনেশিয়ায় আটক বাংলাদেশগামী জাহাজ, উদ্ধার মিসাইল তৈরির রাসায়নিক

চিন থেকে বাংলাদেশগামী একটি সন্দেহজনক জাহাজ আটক করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। উদ্ধার হয়েছে মিসাইল তৈরির রাসায়নিক ও সিম কার্ড।

চিন থেকে রওনা দেওয়া একটি সন্দেহজনক জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। সেই জলযানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং রাসায়নিক উদ্ধার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, এমভি স্টার লাইন নামের ওই জাহাজটিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গিয়েছে। রকেট ও মিসাইল তৈরিতে এই রাসায়নিক ব্যবহার করা হয়। এছাড়া জলযানটিতে প্রচুর পরিমাণে ৪জি সিম কার্ডও পাওয়া গিয়েছে।

চিনের একটি বন্দর থেকে ছেড়ে জাহাজটি বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই সামগ্রী পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।