পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
দলে বিভেদ তৈরি হয়েছে, পানিহাটি কাণ্ড নিয়ে মন্তব্য শান্তনু ঠাকুরের
পানিহাটিতে বিজেপি কর্মী খুন ও দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মুখ খুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
পানিহাটিতে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে দলের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনায় আগেই আক্ষেপ প্রকাশ করেছিলেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এবার এই ইস্যুতে দলের বিরুদ্ধে মুখ খুললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বনগাঁর একটি মিলন উৎসবের মঞ্চ থেকে তিনি জানান, ক্ষমতায় আসার পরেই দলে বিভেদ তৈরি হয়েছে। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নিজেদের মধ্যে বৈষম্য থাকা উচিত নয়। পানিহাটির ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যারা মার খাচ্ছে তারাও বিজেপি, যারা মারছে তারাও বিজেপি। এর জন্য সম্পূর্ণভাবে প্রশাসনকে দায়ী করেছেন তিনি। প্রশাসনের বিরুদ্ধে চোখ বন্ধ করে থাকার অভিযোগ তুলেছেন শান্তনু। তাঁর এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।