RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতায় শুরু আন্তর্জাতিক কঠিন চীবর দান উৎসব, উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট অতিথি

কলকাতায় বসছে ৩৪তম আন্তর্জাতিক কঠিন চীবর দান উৎসব, দেশ ও বিদেশ থেকে যোগ দেবেন বিশিষ্ট অতিথিরা।

বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী কঠিন চীবর দান উৎসব হতে চলেছে কলকাতার কাছেই। আগামী ১৮ নভেম্বর চিনার পার্কের তেঘরিয়ায় এই ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিদ্ধার্থ ইউনাইটেড সোশাল ওয়েলফেয়ার মিশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

বৌদ্ধ ভিক্ষুদের টানা তিন মাসের বর্ষাবাস শেষ হওয়ার পর এই আচার পালন করা হয়। এই বিশেষ গেরুয়া বস্ত্র ব্যক্তিগতভাবে দেওয়া হয় না, বরং পুরো ভিক্ষুসংঘের উদ্দেশে উৎসর্গ করা হয়। ত্রিপিটকের নিয়ম মেনে এই বস্ত্র তৈরি করা হয়।

বুধবার এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্বভারতীর অধ্যাপক শ্রীকিশোর ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভদন্ত সত্যানন্দ মহাথের। এ ছাড়া আন্তর্জাতিক স্তরের বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব এবং দেশের বিভিন্ন প্রান্তের অতিথিরা যোগ দেবেন।

রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এবং বিধায়করা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে বুদ্ধপূজা, সংঘদান, চীবর পরিক্রমা এবং মূল ধর্মসভার আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, এই উৎসব মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।