বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
রামায়ণের ৪০০০ কোটি বাজেট নিয়ে তদন্ত হোক, দাবি নীতিশের
চার হাজার কোটি টাকার বাজেটের ‘রামায়ণ’ সিনেমা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন নীতিশ ভরদ্বাজ।
রণবীর কাপুর অভিনীত মেগাবাজেট সিনেমা ‘রামায়ণ’ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ‘মহাভারত’-এর ‘কৃষ্ণ’ নীতিশ ভরদ্বাজ। গত ৬ নভেম্বর মুক্তি পাওয়া এই ছবিটিকে ‘প্রোপাগান্ডা সিনেমা’ বলে তোপ দেগেছেন তিনি। নীতিশের দাবি, চার হাজার কোটি টাকার এই বাজেটের নেপথ্যে বিদেশি শক্তির অর্থায়ন রয়েছে। লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুর থেকে এই টাকা এসেছে বলে অভিযোগ করে তিনি গোটা বিষয়ের তদন্তের দাবি তুলেছেন।
এর আগে ইনস্টাগ্রাম পোস্টে নীতিশ জানিয়েছিলেন, রামায়ণ ভারতের ডিএনএ-তে রয়েছে এবং এর চরিত্রগুলিকে নতুন করে সংজ্ঞায়িত করা যায় না। রাবণকে উদার ও সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী হিসেবে দেখানোয় ছবির নৈতিক কাঠামো বদলে গেছে বলেও তাঁর মত। প্রথমে ছবির ট্রেলার দেখে তিনি অস্কার পাওয়ার ভবিষ্যদ্বাণী করলেও, সিনেমা দেখার পর সেই মন্তব্য ফিরিয়ে নেন। মহাকাব্যের এহেন রূপায়ণের নেপথ্যে নির্দিষ্ট কোনো এজেন্ডা রয়েছে বলে তাঁর অভিযোগ।