RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

আইপিএলে জুড়তে পারে নতুন দুই দল, ভাবনায় পুণে ও ভদোদরা

২০২৮ সাল থেকে আইপিএলে ১২টি দল খেলার সম্ভাবনা রয়েছে, নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য পুণে ও ভদোদরার নাম ভাবছে বিসিসিআই।

আইপিএলের পরিধি আরও বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। ২০২৮ সাল থেকে টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিতে পারে বলে বোর্ড সূত্রে খবর। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। নতুন দলের জন্য পুণে এবং ভদোদরা শহর দুটিকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের দাবি। তবে বোর্ডের অন্দরের খবর, কোন শহর থেকে দল নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। স্পনসর ও সম্প্রচারকারী সংস্থার আগ্রহ এবং ক্রিকেটারদের প্রাপ্যতার ওপর নির্ভর করে সবকিছু চূড়ান্ত হবে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির ন্যূনতম ভিত্তি মূল্য এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকা রাখা হতে পারে বলে জানা গিয়েছে। অতীতে আইপিএলে পুণে থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি খেললেও সেগুলি দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে গুজরাট থেকে ইতিমধ্যেই একটি দল রয়েছে এবং আরও একটি দল পেতে তৎপর সে রাজ্যের ক্রিকেট কর্তারা। আইপিএল শুরু হয়েছিল আটটি দল নিয়ে, যা পরে বেড়ে ১০টি হয়। নতুন দল যুক্ত হলে টুর্নামেন্টের ম্যাচের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।