বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
গোপনে অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে ইরান, ভূগর্ভে প্রস্তুত রয়েছে হাজার হাজার মিসাইল
আমেরিকার দাবি খারিজ করে গোপনে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে ইরান, ভূগর্ভে প্রস্তুত রয়েছে হাজার হাজার মিসাইল।
আমেরিকার সমস্ত দাবি উড়িয়ে দিয়ে গোপনে নিজেদের অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করে চলেছে ইরান। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দেশটির ভূগর্ভস্থ অস্ত্রাগারে বর্তমানে ১৫০০ থেকে ২৫০০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আইআরজিসি এই অস্ত্রগুলি ব্যবহারের জন্য তৈরি রয়েছে। গত এপ্রিলে আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ইরানের অধিকাংশ প্রতিরক্ষা পরিকাঠামো এবং ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি বলছে অন্য কথা। মার্কিন আধিকারিকরা এখন স্বীকার করছেন যে ক্ষেপণাস্ত্র উৎপাদন এখনও চালিয়ে যাচ্ছে তেহরান। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা হওয়ার পর আমেরিকা নিজেদের কিছু সরঞ্জাম ও ঘাঁটি ইজরায়েলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি জানাচ্ছে, ইরানের প্রকৃত সামরিক শক্তি বরাবরই গোপন রাখা হয়। ফলে তাদের কাছে ঠিক কতগুলি মিসাইল রয়েছে, তার সঠিক হিসাব করা কঠিন। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা ও ইজরায়েলের সম্ভাব্য যৌথ আক্রমণ প্রতিহত করতে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান।