RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ওয়াশিংটনে ডার্টি বম্ব হামলার আশঙ্কা, দাবি মার্কিন গোয়েন্দাদের

মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, আমেরিকার রাজধানীতে ডার্টি বম্ব হামলার পরিকল্পনা করতে পারে ইরান।

ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের দপ্তরে হামলার পরিকল্পনা করছে ইরান। এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। আমেরিকার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রশাসনের সাতজন কর্তার সঙ্গে কথা বলে এই খবর প্রকাশ করা হয়েছে। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশের মূল ভূখণ্ডের জন্য কোনও হামলার নির্দিষ্ট খবর নেই।

বিশেষজ্ঞদের মতে, তেজষ্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম দিয়ে তৈরি হয় ডার্টি বম্ব। এই বোমার বিস্ফোরণ হলে সাধারণ বোমার তুলনায় বহু গুণ বেশি ক্ষতি হয়। বিস্ফোরণস্থলের আশপাশে তেজস্ক্রিয়তার প্রভাব দীর্ঘকাল ধরে বজায় থাকে। গোয়েন্দা রিপোর্টে রাজধানী ওয়াশিংটনের কিছু সম্ভাব্য স্থানকে টার্গেট করার কথা বলা হয়েছে। এই খবর পাওয়ার পর আপৎকালীন প্রস্তুতি শুরু হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস জানিয়েছেন, আমেরিকা পরিস্থিতির উপর নজর রাখছে। তবে গোয়েন্দা তথ্যের অর্থ এই নয় যে তেহরান এখনই এমন কোনও পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সম্প্রতি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ডেপুটি-কান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি আমেরিকার সমালোচনা করে মন্তব্য করেছেন।