বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
বাহরিনের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, দাবি আমেরিকার
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালাল ইরান।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক শিবির লক্ষ্য করে একাধিক ড্রোন ছুড়েছে ইরান। যদিও আমেরিকার সেনা দাবি করেছে, মাঝআকাশেই ওই ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এতে মার্কিন ঘাঁটির কোনো ক্ষতি হয়নি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার বাহরিনের দিকে অনেকগুলো ড্রোন পাঠিয়েছিল ইরানের রেভল্যুশনারি গার্ড। তেহরানের তরফ থেকে বলা হয়েছে, বাহরিনের শেখ ঈসা ঘাঁটিতে মার্কিন রাডার ধ্বংস করার জন্যই এই আক্রমণ চালানো হয়েছিল। তবে ওয়াশিংটন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত ড্রোন ধ্বংস করে দিয়েছে। বাহরিন সরকারও জানিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো ড্রোন পড়তে পারেনি। এর আগে সীমান্তে ড্রোন দেখা যাওয়ার কারণে রাজধানী মানামা ও আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। সেই সময় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছিল।
অন্যদিকে, এই সংঘাতের আবহে অন্য একটি খবর সামনে এসেছে। সূত্রের খবর, ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতির দপ্তরে তেজস্ক্রিয় বোমা বা ডার্টি বম্ব হামলার ছক কষছে তেহরান। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ আরও বেড়ে গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় উপাদান দিয়ে এই বোমা তৈরি হয়। সাধারণ বোমার তুলনায় এর ধ্বংস ক্ষমতা বহুগুণ বেশি। এই ধরনের বিস্ফোরণ ঘটলে দীর্ঘ সময় ধরে তার তেজস্ক্রিয় প্রভাব থেকে যায়।