RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

আমেরিকার নতুন রণতরী আরব সাগরে, হামলা না করার হুঁশিয়ারি ইরানের

আরব সাগরে আমেরিকার তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন হওয়ার পরই তেহরান জানিয়ে দিয়েছে, তারা প্রথম আঘাতের অপেক্ষা করবে না।

পশ্চিম এশিয়ায় মার্কিন রণতরী পৌঁছানোর পর তেহরানের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘরিবাবাদি জানিয়েছেন, প্রথম আক্রমণের জন্য তারা বসে থাকবেন না। আরব সাগরে ইউএসএস থিওডোর রুজভেল্ট নামের একটি নতুন বিমানবাহী যুদ্ধজাহাজ এসে পৌঁছানোর পরই এই প্রতিক্রিয়া সামনে এসেছে। আগে থেকেই ওই এলাকায় আমেরিকার আরও দুটি যুদ্ধজাহাজ মোতায়েন ছিল। সব মিলিয়ে বিশটির বেশি মার্কিন যুদ্ধজাহাজ বর্তমানে সেখানে রয়েছে। কাজেম দাবি করেছেন, আমেরিকা কূটনীতির আড়ালে সময় নষ্ট করছে। ইরানকে কিউবা বা ভেনেজুয়েলার মতো অবরুদ্ধ করা যাবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, ইরান কূটনৈতিক সমাধান, অর্থনৈতিক অবরোধ মোকাবিলা এবং সামরিক সংঘাতের জবাব দিতে প্রস্তুত। যতদিন না যুদ্ধ পুরোপুরি থামছে, আন্তর্জাতিক সংস্থাকে পরমাণু পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। চলতি বছরের গোড়ার দিকে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। আমেরিকার অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য বেশ কিছু শর্ত দিয়েছে তেহরান।