RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

নেতানিয়াহুর মতো দেখতে, তেহরানে বয়কটের মুখে দোকানদার

ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে চেহারার মিল থাকায় বয়কটের মুখে পড়েছেন ইরানের তেহরানের এক দোকানি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার হুবহু মিল থাকার কারণে চরম বিপাকে পড়েছেন ইরানের তেহরানের এক ব্যবসায়ী। শুকনো ফল, বাদাম ও মিষ্টির দোকান রয়েছে তাঁর। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয় বিপত্তি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই প্রৌঢ়ের মুখের আদল, চুলের স্টাইল ও চালচলনের সঙ্গে নেতানিয়াহুর অদ্ভুত মিল রয়েছে। এরপরই নেটিজেনদের একাংশ তাঁকে বয়কট করার ডাক দেয়। এর জেরে তাঁর দোকানে ক্রেতা আসা কমে গিয়েছে এবং মার খাচ্ছে ব্যবসা।

তবে সোশাল মিডিয়ায় ছড়ানো এই ভিডিও এবং দাবির সত্যতা যাচাই করা যায়নি। বর্তমানে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের আবহে এই ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক উত্তেজনার জেরে সাধারণ এক ব্যবসায়ীর জীবনে এর প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে।