RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

বদল আইএসএল ডার্বির সময়, এগিয়ে এল মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ

সম্প্রচার সংক্রান্ত সমস্যার কারণে বদলে গেল আইএসএলের প্রথম কলকাতা ডার্বির সময়, ২৯ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ।

বদলে গেল আইএসএলের প্রথম কলকাতা ডার্বির সময়সূচি। আগামী ২৯ নভেম্বর যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ম্যাচটি সন্ধে ৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। তবে ব্রডকাস্টিং সমস্যার কারণে ম্যাচ শুরুর সময় আড়াই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, খেলা শুরু হবে বিকেল ৫টায়। দুই প্রধানের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ব্রডকাস্টিং সংক্রান্ত সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা আগে ম্যাচ শুরু হওয়ায় মাঠে উপস্থিত হওয়ার ক্ষেত্রে দর্শকদের সময়সূচিতেও পরিবর্তন আনতে হবে।